শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাটানা ৬ দফা বৃদ্ধি, ভরিতে স্বর্ণ ২ লাখ ৭৭ হাজার ছাড়াল

টানা ৬ দফা বৃদ্ধি, ভরিতে স্বর্ণ ২ লাখ ৭৭ হাজার ছাড়াল

favicon
ভোরের আলো ডেস্ক:
টানা ৬ দফা বৃদ্ধি, ভরিতে স্বর্ণ ২ লাখ ৭৭ হাজার ছাড়াল

দেশের বাজারে সবশেষ ১০ দফা সমন্বয়ের মধ্যে ৭ বারই বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে টানা ৬ দফায় মোট ২১ হাজার ৮৭০ টাকা বৃদ্ধি পেয়েছে মূল্য।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

  • ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

  • ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা।

  • ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা।

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৫ হাজার

    টানা মূল্যবৃদ্ধিতে স্বর্ণের বাজারে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।