শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাহরমুজ হয়ে আসা ১২ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পথে আরও ৩টি

হরমুজ হয়ে আসা ১২ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পথে আরও ৩টি

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ হয়ে আসা ১২ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পথে আরও ৩টি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর পেরিয়ে আসা ১২টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আরও তিনটি জাহাজ চলতি সপ্তাহের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বন্দরে আসা জাহাজগুলোর মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং নয়টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে।

হরমুজ প্রণালি ব্যবহার করে ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আনা-নেওয়া হয়।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হওয়ার আশঙ্কার আগে যেসব জাহাজ রওনা হয়েছিল, সেগুলো এখন চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। আরও কয়েকটি জাহাজ পথে রয়েছে এবং কিছু জাহাজ হরমুজ প্রণালির ভেতরে বা আশপাশের বন্দরে অবস্থান করছে।