শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাএলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

favicon
ভোরের আলো ডেস্ক:
এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কোম্পানিটি বর্তমান দামের সঙ্গে ৪১০ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের আবেদন করেছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেসরকারি এলপিজির তুলনায় রাষ্ট্রীয় এলপি গ্যাসের দাম কম হওয়ায় ক্রসফিলিংয়ের ঘটনা ঘটছে। এই সমস্যার কারণে মূল্য সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই আবেদন করা হয়েছে।

এর আগে বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সাড়ে ১২ কেজি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দেয়। তখন ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয়, পরিচালন ব্যয় ও অন্যান্য চার্জ বৃদ্ধির কারণ দেখানো হয়েছিল।

তবে সেই সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রস্তাবটি নাকচ করে দেয়।