শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাএসএস স্টিলের খেলাপি ঋণে বনানীর বাড়ি ক্রোক, জাভেদ আপগেনহাফেনকে ঘিরে আলোচনা

এসএস স্টিলের খেলাপি ঋণে বনানীর বাড়ি ক্রোক, জাভেদ আপগেনহাফেনকে ঘিরে আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
এসএস স্টিলের খেলাপি ঋণে বনানীর বাড়ি ক্রোক, জাভেদ আপগেনহাফেনকে ঘিরে আলোচনা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসএস স্টিল লিমিটেড-এর খেলাপি ঋণের দায়ে বনানীতে অবস্থিত একটি বাড়ি ক্রোক (জব্দ) করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রকাশিত ব্যাংকের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঋণগ্রহীতার বকেয়া ঋণ আদায়ে আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পত্তিটি ক্রোক করা হয়েছে। বর্তমানে সম্পত্তিটি ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের লেনদেন বা হস্তান্তর আইনত দণ্ডনীয় বলে সতর্ক করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Analysis With Akm’ নামের একটি পেজে দাবি করা হয়, ক্রোক করা বাড়িটি পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তি জাভেদ আপগেনহাফেন-এর। ওই পোস্টে আরও বলা হয়, ফু-ওয়াং সিরামিকজেনারেশন নেক্সট-সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

পোস্টে তাকে ‘পুঁজিবাজারের বিতর্কিত চরিত্র’ হিসেবে উল্লেখ করে শেয়ারবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়। এছাড়া ২০২৩ সালে প্যারিস-এ তার বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠান নিয়েও আলোচনা উঠে আসে, যেখানে বিপুল ব্যয়ের দাবি করা হয়।

তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে ইস্টার্ন ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে কেবল ঋণ, সম্পত্তি ও আইনি পদক্ষেপ সম্পর্কিত তথ্যই উল্লেখ রয়েছে; ব্যক্তিগত পরিচয় বা অন্যান্য অভিযোগের বিষয়ে কিছু বলা হয়নি।

এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা জাভেদ আপগেনহাফেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।