রাজশাহী মেডিক্যালে হাম সংক্রমণে শিশুমৃত্যু, বাড়ছে উদ্বেগ
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ হাম সংক্রমণে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত আরও ২৯টি মৃত্যুর ঘটনায় হামকে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে এ তথ্য জানান শিশু বিভাগের প্রধান শাহিদা ইয়াসমিন। তিনি জানান, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৭০ জন হাম আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে পরীক্ষা শেষে ৩৫ জনের শরীরে হামের উপসর্গ নিশ্চিত হয়েছে। মৃত শিশুদের বেশিরভাগই ছয় থেকে নয় মাস বয়সী, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ ছয় মাসের কম বয়সী।
এদিকে শিশু মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।