এলপি গ্যাসের দাম বেড়ে ১,৭২৮ টাকা
দেশে ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ৩৭৮ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ (২ এপ্রিল) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই এ মূল্য বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে সৌদি আরামকোর নির্ধারিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী দাম নির্ধারণ করা হয়।