জেট ফুয়েলের দাম বাড়ল, উড়োজাহাজ ভাড়া বাড়ার শঙ্কা
উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। এবার প্রতি লিটারে ২৪ টাকা ৭৯ পয়সা বৃদ্ধি পেয়েছে। ফলে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ২২৭ টাকা ৮ পয়সা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে আন্তর্জাতিক রুটেও জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ফলে উড়োজাহাজের ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।