দুই দফা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা
ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। টানা দুই দফা দাম বাড়ার পর এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এর আগে বুধবার স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেড়েছিল।
সাম্প্রতিক এই ওঠানামা বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।