শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাসেনবাগে অভিযানে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সেনবাগে অভিযানে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

favicon
ভোরের আলো ডেস্ক:
সেনবাগে অভিযানে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালীর Senbagh Upazila উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম

অভিযান সূত্রে জানা গেছে, স্থানীয় তেল ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে তেল বিক্রি না করে নিজ বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ড্রামে সংরক্ষিত ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রল জব্দ করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, জব্দ করা তেলগুলো পরবর্তীতে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। পাশাপাশি অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।