বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাজ্বালানি সংকটে পোশাক খাত চাপে, টানা ৮ মাস রপ্তানি কমে উদ্বেগ

জ্বালানি সংকটে পোশাক খাত চাপে, টানা ৮ মাস রপ্তানি কমে উদ্বেগ

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি সংকটে পোশাক খাত চাপে, টানা ৮ মাস রপ্তানি কমে উদ্বেগ

নানা সংকটের কারণে বাংলাদেশের পোশাক খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আন্তর্জাতিক ক্রেতারা। তারা ধীরে ধীরে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর দিকে ঝুঁকছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, টানা ৮ মাস ধরে পোশাক রপ্তানি কমছে এবং সামনে এ প্রবণতা আরও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের ছোট ও মাঝারি কারখানাগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে। অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে।

শিল্প খাতে উৎপাদন যেখানে ঘণ্টাভিত্তিক, সেখানে প্রতিদিন ৩ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং উৎপাদন ব্যাহত করছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে ক্রয়াদেশে। খরচ বৃদ্ধির কারণে বিদেশি ক্রেতারা অর্ডার কমিয়ে দিচ্ছেন।

শিল্পোদ্যোক্তারা সতর্ক করে বলেছেন, জ্বালানি আমদানিতে সৃষ্ট সংকট মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।

তারা সরকারের কাছে শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে উৎপাদন স্বাভাবিক রাখা এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “জ্বালানি সংকটের কারণে শিল্প মালিকরা এখন দিশাহারা।”