বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাছয় মাসে ৬ বন্ধ পাটকল বেসরকারি উদ্যোগে চালু হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

ছয় মাসে ৬ বন্ধ পাটকল বেসরকারি উদ্যোগে চালু হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
ছয় মাসে ৬ বন্ধ পাটকল বেসরকারি উদ্যোগে চালু হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ সরকারি পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করা হবে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল চালু ও ইজারা সংক্রান্ত বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ–এর চেয়ারম্যান আশিক চৌধুরীসহ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশন–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্যান্য পাটকলও চালু অথবা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, রপ্তানি বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।