সোমবার , ০১ জুন ২০২৬
সোমবার , ০১ জুন ২০২৬
হোমখেলাবিশ্বকাপের আগে ঘরের মাঠে ফিনল্যান্ডকে ৪–০ গোলে উড়িয়ে দিল জার্মানি

বিশ্বকাপের আগে ঘরের মাঠে ফিনল্যান্ডকে ৪–০ গোলে উড়িয়ে দিল জার্মানি

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্বকাপের আগে ঘরের মাঠে ফিনল্যান্ডকে ৪–০ গোলে উড়িয়ে দিল জার্মানি

বিশ্বকাপে মাঠে নামার আগে ঘরের মাঠে দারুণ এক জয়ের দেখা পেল জার্মানি। আক্রমণাত্মক ফুটবলে ভর করে প্রীতি ম্যাচে ফিনল্যান্ডকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (৩১ মে) মেওয়া অ্যারিনায় ফিনল্যান্ডকে আতিথ্য দেয় জার্মানি। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকরা দাপট দেখায় এবং প্রতিপক্ষকে চাপে রাখে।

ম্যাচের ৩৪তম মিনিটে জোশুয়া কিমিখের কর্নার থেকে হেডে গোল করে জার্মানিকে এগিয়ে দেন ডেনিস উনডাফ। প্রথমার্ধ শেষ হয় ১–০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। ৪৮তম মিনিটে উনডাফের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্ট্‌জ।

৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ডেনিস উনডাফ। এরপর মাত্র ছয় মিনিট পর জামাল মুসিয়ালার গোলে ব্যবধান দাঁড়ায় ৪–০।

শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করে ফিনল্যান্ড। তবে জার্মানির শক্ত রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। ফলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক জার্মানি।