বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › স্বাস্থ্য › দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২ জন

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২ জন

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২ জন

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৬১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২২ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯১ জন হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে।

একই সময়ে দেশে মোট ৭৭ হাজার ৭৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৮ হাজার ৯৬৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।