সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমখেলাবিসিবির নতুন সভাপতি নির্বাচিত তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা

favicon
ভোরের আলো ডেস্ক:
বিসিবির নতুন সভাপতি নির্বাচিত তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা

ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। পরে ২৫ জন পরিচালকের ভোটে তিনি বিসিবির সভাপতি নির্বাচিত হন।

ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থীর মধ্যে আরও যারা পরিচালক নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহীম, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফয়সাল ইয়াসির, শাহনিয়ান তানিম, সাকিফ আহমেদ, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির, রফিকুল ইসলাম ও ডা. শামিম।

এছাড়া জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। খুলনা ও বরিশাল বিভাগে বাকি আসনগুলোতে ভোট অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান এবং খুলনা বিভাগ থেকে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হন।

এর আগে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। গত ৮ মাসের ব্যবধানে এটি বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন।