শুক্রবার , ১২ জুন ২০২৬
শুক্রবার , ১২ জুন ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজারের বেশি

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজারের বেশি

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৯৪ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৪৫ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে।

বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দেশের বিভিন্ন হাসপাতালে প্রস্তুতি জোরদার করা হয়েছে।