শুক্রবার , ১২ জুন ২০২৬
শুক্রবার , ১২ জুন ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৪২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৪২

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৪২

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২৪২ জন রোগী।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৩৯ জন। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময়ের মধ্যে মোট ৬৮ হাজার ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৪ হাজার ২৯৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।