বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত প্রায় এক হাজার

২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত প্রায় এক হাজার

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত প্রায় এক হাজার

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।


বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ৯৩ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হামের বিস্তার রোধে সবচেয়ে কার্যকর উপায়। তারা অভিভাবকদের সন্তানদের টিকা গ্রহণের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংক্রমণ বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে।