বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪৫ শিশু, বাড়ছে হামের বিস্তার

২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪৫ শিশু, বাড়ছে হামের বিস্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪৫ শিশু, বাড়ছে হামের বিস্তার

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ জনে।


এছাড়া, একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৯৮ শিশুর প্রাণহানি ঘটেছে।


স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ৯৪৫ শিশু। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫২ জন।


বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জন।


এ সময়ে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।