বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাজুলাইয়ে কমল জেট ফুয়েলের দাম, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি ১৩০.৯৯ টাকা

জুলাইয়ে কমল জেট ফুয়েলের দাম, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি ১৩০.৯৯ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাইয়ে কমল জেট ফুয়েলের দাম, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি ১৩০.৯৯ টাকা

উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটেই জ্বালানির মূল্য হ্রাস করা হয়েছে।


মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন এ তথ্য জানায়।


নতুন মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।


অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার করা হয়েছে।


এর আগে গত ৭ জুন বিইআরসি অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করেছিল। একই সময়ে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার করা হয়েছিল।


সর্বশেষ এই মূল্য সমন্বয়ের ফলে টানা দ্বিতীয় মাসের মতো জেট ফুয়েলের দাম কমানো হলো।