রবিবার , ১৯ জুলাই ২০২৬
রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমস্বাস্থ্যআরও ৪ শিশুর মৃত্যু, দেশে হামে প্রাণহানি বেড়ে ৭৮৪

আরও ৪ শিশুর মৃত্যু, দেশে হামে প্রাণহানি বেড়ে ৭৮৪

favicon
ভোরের আলো ডেস্ক:
আরও ৪ শিশুর মৃত্যু, দেশে হামে প্রাণহানি বেড়ে ৭৮৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮৪ জনে পৌঁছেছে।


শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৮৯ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছেন।


একই সময়ে নতুন করে ৭৭৩ জন শিশু হাম বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।


এ ছাড়া, ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন* চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।