প্রতিকূল আবহাওয়ায় থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে সব ধরনের চলাচল আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৫ জুলাই) অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িকভাবে নৌপথে চলাচল বন্ধ রাখা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।