বুধবার , ২২ জুলাই ২০২৬
বুধবার , ২২ জুলাই ২০২৬
হোমসারা দেশতিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, ৪৪ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, ৪৪ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, ৪৪ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে আবারও বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।


বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির চাপ বেড়ে যাওয়ায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পানি বাড়তে শুরু করায় নদীতীরবর্তী নিচু এলাকার ফসলি জমিতে ইতোমধ্যে পানি প্রবেশ করেছে। এতে কৃষকদের মধ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তাই নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।