রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › টেকনাফে মানবপাচারবিরোধী অভিযান, নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফে মানবপাচারবিরোধী অভিযান, নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
টেকনাফে মানবপাচারবিরোধী অভিযান, নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় মানবপাচারবিরোধী বিশেষ যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ আভিযানিক দল অভিযান চালায়।


অভিযানকালে যৌথ দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য ও কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা।


পরে উদ্ধারকৃত ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।