রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

favicon
ভোরের আলো ডেস্ক:
নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে হামলায় দুই নেতা নিহতের ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে।


পুলিশ জানায়, বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে নিহতদের স্বজন ও বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় এবং আগুন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও লুটপাটের যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে নড়াইল পুলিশ।


এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।