রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত, তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।


নিহতদের স্বজনরা জানান, তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।


এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।