রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আগামী দিনেও থাকবে: আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আগামী দিনেও থাকবে: আইজিপি

favicon
ভোরের আলো ডেস্ক:
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আগামী দিনেও থাকবে: আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে এবং আগামী দিনেও তা ভালো থাকবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।


শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।’


তিনি শান্তিপ্রিয় মানুষদের অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা অশান্তি তৈরি করে, তাদের সংখ্যা খুব বেশি নয়। সবাই মিলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।


পুলিশের দায়িত্ব পালনে জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, ‘আপনারাই যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? মানুষ আইন মেনে না চললে আর পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।’


তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশ সদস্য থাকতে পারেন মাত্র ২০ জন। এলাকার মানুষের সমর্থন ও সহযোগিতা ছাড়া এই ২০ জনের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদেরই নিতে হবে।


আইজিপি আরও বলেন, জনগণ যেটা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।


লাগাতার কর্মসূচির পরিণতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, পরিণতি কী হয়। আপনাদের প্রতি আমাদের যেন কঠোর অবস্থানে যেতে না লাগে।’


তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।