মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

favicon
ভোরের আলো ডেস্ক:
কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। চলতি বছরে এটি বিদ্যুৎকেন্দ্রটিতে পৌঁছানো ইউরেনিয়ামের অষ্টম চালান।


মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।


এর আগে সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।


চালানটি নিরাপদে পৌঁছে দিতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।


সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতায় কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।