সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › আখাউড়া থানায় আসামি ছিনিয়ে নিতে হামলা, আহত ৭ পুলিশ সদস্য

আখাউড়া থানায় আসামি ছিনিয়ে নিতে হামলা, আহত ৭ পুলিশ সদস্য

favicon
ভোরের আলো ডেস্ক:
আখাউড়া থানায় আসামি ছিনিয়ে নিতে হামলা, আহত ৭ পুলিশ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।


রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ। তিনি সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।


পুলিশ সূত্রে জানা যায়, ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা আখাউড়া থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে থানার অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার একটি বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।