শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
হোমসারা দেশ১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

favicon
ভোরের আলো ডেস্ক:
১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট চালু থাকার পর কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।


বুধবার (২৩ জুলাই) রাত ১১টায় একযোগে সব জলকপাট বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের (পিডিবি) ব্যবস্থাপক।


কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে হ্রদের পানির সমতল রয়েছে ১০৩ দশমিক ৩১ ফুট মিন সি লেভেল (এমএসএল), যেখানে বিপৎসীমা ১০৯ দশমিক ০০ ফুট এমএসএল। পানির উচ্চতা নিরাপদ সীমায় নেমে আসায় স্পিলওয়ের জলকপাটগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। ভবিষ্যতে ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর বৃদ্ধি পেলে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, টানা ভারী বৃষ্টিপাতের ফলে হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় গত শনিবার (১৮ জুলাই) কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। বর্তমানে পানি কমে যাওয়ায় সেগুলো আবার বন্ধ করা হয়েছে।