বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।


মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন রয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন।


বিজিবির দায়িত্বের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, নজরদারি জোরদার করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধ করা। পাশাপাশি জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও কাজ করছেন তারা।


এদিকে, মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করছে এই সেল।


সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও দায়িত্ব পালন করছে বিজিবি। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের স্বাভাবিক চলাচল বজায় রাখার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।