বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমখেলাব্রাজিল জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে নেইমারের অবসর

ব্রাজিল জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে নেইমারের অবসর

favicon
ভোরের আলো ডেস্ক:
ব্রাজিল জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে নেইমারের অবসর

ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলের হয়ে আর মাঠ না নামার সিদ্ধান্তের বিষয়টি তিনি পুনরায় নিশ্চিত করেছেন।


বুধবার (২৯ জুলাই) সান্তোসের হয়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিরুদ্ধে ৪-২ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী এই ফুটবলার বলেন, "জাতীয় দলের সঙ্গে আমার অধ্যায় শেষ। দেশের জার্সিতে ইতিহাস গড়েছি, অজস্র আনন্দের মুহূর্ত উপহার দিয়েছি। দেশের জন্য আমার রক্ত ও জীবন—সব উজাড় করে দিয়েছি। কিন্তু এই মুহূর্তে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা আর আমার নেই।"


নেইমারের এই চূড়ান্ত ঘোষণার মাধ্যমে ব্রাজিলিয়ান ফুটবলের একটি সমৃদ্ধ যুগের অবসান হলো। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি। এখন থেকে নিজের পুরো মনোযোগ ক্লাব ফুটবলেই সীমাবদ্ধ রাখবেন বলে জানান এই ফরোয়ার্ড।


এর আগে ব্রাজিল বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর থেকেই নেইমারের অবসেরর আলোচনা শুরু হয়। তবে ভক্তদের আশা ছিল হয়তো পরের আসরেও তাঁকে দেখা যাবে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের বিদায়ের চূড়ান্ত বার্তা জানিয়ে দিলেন তিনি।


অন্যদিকে, সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থ তরুণ ফুটবলার গ্যাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসকে অপমানের যে গুঞ্জন সম্প্রতি সংবাদমাধ্যমে ছড়িয়েছিল, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি জানান, অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে গঠনমূলক কথা বলাকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে।