রবিবার , ০৯ আগস্ট ২০২৬
রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমখেলাফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। উয়েফার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে এক নারী সহকর্মীর সঙ্গে তার কথিত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে উয়েফার পক্ষ থেকে ছয় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাকে পদোন্নতিও দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


তবে অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ইনফান্তিনো। তার মুখপাত্র এসব অভিযোগকে সম্পূর্ণ অসত্য ও মানহানিকর বলে দাবি করেছেন।


এদিকে উয়েফার পক্ষ থেকে বলা হয়েছে, ওই নারীকে যে অর্থ দেওয়া হয়েছিল, তা সে সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী বৈধ ছিল। অর্থের একটি অংশ তার এমবিএ কোর্সের ফি পরিশোধেও ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।


বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এরই মধ্যে পদত্যাগের চাপের মুখে রয়েছেন ইনফান্তিনো। এর মধ্যেই নতুন এই অভিযোগ সামনে আসায় ফিফা সভাপতির ওপর চাপ আরও বাড়ল।