বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমখেলাবিয়ের প্রতিশ্রুতি ও ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোরেল গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি ও ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোরেল গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
বিয়ের প্রতিশ্রুতি ও ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোরেল গ্রেপ্তার

বাংলার ক্রিকেটার ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অভিষেক পোরেলকে এক তরুণীর করা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের মগরা থানার পুলিশ।


মঙ্গলবার (১১ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবারই তাকে চুঁচুড়া আদালতে হাজির করার কথা রয়েছে।


গত ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করেন কর্ণাটকের এক মেডিকেল শিক্ষার্থী। অভিযোগকারীর দাবি, অভিষেকের সঙ্গে তার প্রায় সাড়ে তিন বছর ধরে সম্পর্ক ছিল এবং তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। এমনকি তারা একসঙ্গে বিদেশেও ভ্রমণ করেছিলেন।


তবে প্রায় দেড় বছর আগে তাদের সম্পর্কে সমস্যা তৈরি হয়। বিষয়টি থানায় গেলেও তখন কোনো মামলা হয়নি। পরে ওই তরুণী আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক।


অভিযোগের পর পুলিশ ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের নির্দেশের পরই পুলিশ অভিষেককে গ্রেপ্তার করে।


ক্রিকেটে অবশ্য সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন অভিষেক। বাংলার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দলে জায়গা পান এই উইকেটকিপার-ব্যাটার। প্রথম মৌসুমে চারটি ম্যাচ খেললেও প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। এরপরও তার ওপর আস্থা রাখে দিল্লি। পরের মৌসুমে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সও করেন তিনি।