শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাবাবাকে হারিয়ে শোকে মেসি, সমবেদনা জানালেন রোনালদো-নেইমার

বাবাকে হারিয়ে শোকে মেসি, সমবেদনা জানালেন রোনালদো-নেইমার

favicon
ভোরের আলো ডেস্ক:
বাবাকে হারিয়ে শোকে মেসি, সমবেদনা জানালেন রোনালদো-নেইমার

বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দেন তিনি। মেসির এই শোক ভক্তদের পাশাপাশি ছুঁয়ে গেছে বিশ্বফুটবলের তারকাদেরও।


মেসি লেখেন, বাবাকে হারানোর বিষয়টি তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। বাবার সঙ্গে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার ইচ্ছার কথাও স্মরণ করেন তিনি। বাবার পরামর্শ ও ভালোবাসার কথা উল্লেখ করে মেসি জানান, নিজের সন্তানদের বড় করার ক্ষেত্রেও বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা অনুসরণ করবেন।


মেসির পোস্টে সমবেদনা জানিয়েছেন তার দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। কঠিন সময়ে মেসি ও তার পরিবারের জন্য ভালোবাসা, শক্তি ও সাহস কামনা করেন তিনি।


এ ছাড়া মেসির সাবেক ক্লাব সতীর্থ ও বন্ধু নেইমারও তার ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শক্তি ও সাহস কামনা করেছেন।