বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘চুক্তিভিত্তিক বিয়ে করিনি’, গুজব নিয়ে মুখ খুললেন প্রভা

‘চুক্তিভিত্তিক বিয়ে করিনি’, গুজব নিয়ে মুখ খুললেন প্রভা

favicon
ভোরের আলো ডেস্ক:
‘চুক্তিভিত্তিক বিয়ে করিনি’, গুজব নিয়ে মুখ খুললেন প্রভা

চুক্তিভিত্তিক বিয়ে এবং তৃতীয় বিয়ের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুজবে তিনি ক্ষুব্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন।


মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন এই অভিনেত্রী।


প্রভা লেখেন, তিনি বিয়ে করেননি এবং কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে জড়াননি। তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি।


সাংবাদিকদের উদ্দেশে প্রভা বলেন, একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে কাউকে ‘ভয়ংকর মানুষ’ আবার কাউকে ‘চমৎকার মানুষ’ হিসেবেও তুলে ধরা সম্ভব। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা প্রয়োজন।


ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই এবং বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলারও অনুরোধ করেন প্রভা।


ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বলেন, কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে যেন তারা বিভ্রান্ত না হন। তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য তিনি নিজের ফেসবুকের মাধ্যমেই জানাবেন।


ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি উল্লেখ করে সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান সাদিয়া জাহান প্রভা।


২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন প্রভা। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন এই অভিনেত্রী। সর্বশেষ একটি সিনেমার শুটিং করেছেন তিনি; সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে। শিগগিরই আবারও শুটিংয়ে দেখা যেতে পারে তাকে।