বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমখেলাবাংলাদেশ 'এ' বনাম নিউজিল্যান্ড 'এ' চারদিনের ম্যাচ

বাংলাদেশ 'এ' বনাম নিউজিল্যান্ড 'এ' চারদিনের ম্যাচ

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশ 'এ' বনাম নিউজিল্যান্ড 'এ' চারদিনের ম্যাচ

বাংলাদেশ 'এ' দল ও নিউজিল্যান্ড 'এ' দলের মধ্যকার প্রথম চারদিনের আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ আজ, ১৪ মে ২০২৫, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

দিনের খেলা শুরু হওয়ার পর নিউজিল্যান্ড 'এ' দল ৭ ওভার শেষে ২৫ রান সংগ্রহ করে। জো কার্টার ১২ রান ও রাইস মারিউ ১১ রান নিয়ে অপরাজিত ছিলেন। তবে বৃষ্টির কারণে দিনের খেলা বন্ধ হয়ে যায়। 

এই সিরিজটি নিউজিল্যান্ড 'এ' দলের বাংলাদেশ সফরের অংশ, যেখানে তারা তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে। এর আগে, ওয়ানডে সিরিজে বাংলাদেশ 'এ' দল ২-১ ব্যবধানে জয় লাভ ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। 

নিউজিল্যান্ড 'এ' দলের অধিনায়ক জো কার্টার ও বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। এই ম্যাচটি উভয় দলের জন্যই তরুণ খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।