রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমখেলাচোটে ৪-৮ সপ্তাহ মাঠের বাইরে নেইমার

চোটে ৪-৮ সপ্তাহ মাঠের বাইরে নেইমার

favicon
ভোরের আলো ডেস্ক:
চোটে ৪-৮ সপ্তাহ মাঠের বাইরে নেইমার

চোটের কারণে চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর পরীক্ষায় তাঁর ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে।


নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছে, চোটটি গুরুতর নয়। আপাতত দীর্ঘমেয়াদে মাঠের বাইরে থাকার আশঙ্কাও নেই। তবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।


চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা দলটির জন্য তাঁর অনুপস্থিতি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।


চোট পাওয়ার পর মাঠের অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। ভিলা বেলমিরোর মাঠটি গর্তে ভরা এবং অত্যন্ত খারাপ অবস্থায় ছিল বলে অভিযোগ করেছেন তিনি।


এদিকে একসঙ্গে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়ায় বিপাকে পড়েছে সান্তোস। আগামী রোববার ব্রাসিলেইরাও চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।