বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত?

নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত?

favicon
ভোরের আলো ডেস্ক:
নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে সোনা। গত শনিবার সোনার দাম বাড়ানোর পর নতুন করে আর কোনো সমন্বয় করা হয়নি। ফলে বুধবারও সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।


নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। ভ্যাটসহ বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।


সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।


এর আগে গত ১২ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের সোনার দাম বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়।


এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৭ টাকা দরে বিক্রি হচ্ছে।