বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, মিলছে উচ্চগতির আনলিমিটেড ইন্টারনেট

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, মিলছে উচ্চগতির আনলিমিটেড ইন্টারনেট

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, মিলছে উচ্চগতির আনলিমিটেড ইন্টারনেট

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। মঙ্গলবার (২০ মে) সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, সোমবার বিকালে স্টারলিংকের প্রতিনিধিরা ফোনে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি তাকে অবহিত করেন। পরদিন সকালে স্টারলিংক তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

স্টারলিংক প্রাথমিকভাবে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে:

Starlink Residential: মাসিক খরচ ৬,০০০ টাকা

Starlink Residential Lite: মাসিক খরচ ৪,২০০ টাকা

তবে, উভয় প্যাকেজেই সংযোগের জন্য প্রাথমিকভাবে ৪৭,০০০ টাকা এককালীন সেটআপ কস্ট হিসেবে দিতে হবে।

ফয়েজ আহমদ আরও জানান, এই সেবায় স্পিড বা ডেটা লিমিট নেই। একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

তিনি বলেন, “আজ থেকেই বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের অর্ডার দিতে পারবেন। এটি প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।”

তিনি আরও উল্লেখ করেন, খরচ তুলনামূলক বেশি হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি টেকসই ও উচ্চমানের উচ্চগতির ইন্টারনেট সেবার বিকল্প হিসেবে কাজ করবে।এই নতুন উদ্যোগ দেশের ডিজিটাল কানেক্টিভিটিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।