শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › কোরআনের শিক্ষা ধারণ করে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের

কোরআনের শিক্ষা ধারণ করে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের

favicon
ভোরের আলো ডেস্ক:
কোরআনের শিক্ষা ধারণ করে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের

পবিত্র কোরআনের শিক্ষা ধারণ করে সমাজ পরিচালনায় যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ মাসব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র কোরআন মানবতার জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। তাই কোরআন মুখস্থ করে বুকে ধারণ করার পাশাপাশি এর শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের প্রস্তুতি নিতে হবে।


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাজের মসজিদগুলোর ইমাম ও আলেম-ওলামারা যখন নেতৃত্বের দায়িত্বে আসবেন, তখন সমাজ থেকে অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করা সম্ভব হবে।


অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।