সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

favicon
ভোরের আলো ডেস্ক:
দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।


ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি দেখেছেন তিনি। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে এসব মানুষ জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


তিনি আরও বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আগের চেয়ে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। এ ক্ষেত্রে মাদক নির্মূলের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।


ইশরাক হোসেন জানান, তাঁর পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা হবে। পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের সুযোগও তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।


পোস্টের শেষাংশে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’