সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে
সৌদি আরবে হামলায় নিহত প্রবাসী মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহেদের মরদেহ গ্রহণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সরকারি সহায়তার চেক পরিবারের সদস্যের হাতে তুলে দেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ জনের মধ্যে ছিলেন শাহেদ আহম্মদ। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে।
শামা ওবায়েদ ইসলাম জানান, সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে।
এ ছাড়া সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। এ ঘটনায় সৌদি সরকারের কাছে রায়ের কপি চাওয়া হয়েছে, যাতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়।