শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › এনসিপির কমিটি পুনর্গঠন, শীর্ষ পদে নাসীরুদ্দীন ও হাসনাত

এনসিপির কমিটি পুনর্গঠন, শীর্ষ পদে নাসীরুদ্দীন ও হাসনাত

favicon
ভোরের আলো ডেস্ক:
এনসিপির কমিটি পুনর্গঠন, শীর্ষ পদে নাসীরুদ্দীন ও হাসনাত

চব্বিশের গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়ে তোলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে শীর্ষস্থানীয় কয়েকটি পদে পরিবর্তন আনা হয়েছে।


শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।


নতুন কমিটিতে আহ্বায়ক পদে বহাল রয়েছেন নাহিদ ইসলাম। সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে।


এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাসনাত আবদুল্লাহ ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলম ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলের মুখপাত্রের দায়িত্বে ছিলেন।


কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে দলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব বণ্টনে পরিবর্তন এসেছে।