মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান


জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


দলীয় সূত্রে জানা গেছে, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ৭৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাঁদের মধ্যে ৬৯ জন মনোনয়নপত্র জমা দেন।


সোমবার সন্ধ্যার পর থেকেই মনোনয়নপ্রত্যাশীরা গুলশান কার্যালয়ে উপস্থিত হতে শুরু করেন। পরে তারেক রহমান তাঁদের প্রত্যেকের বক্তব্য শোনেন এবং প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে সাক্ষাৎকার গ্রহণ করেন।


সাক্ষাৎকার শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের মেধা, দলের প্রতি একাগ্রতা, বক্তব্য উপস্থাপনের দক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে।


তিনি আরও জানান, আগামী দুই থেকে এক দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।