শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ১৫

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ১৫

favicon
ভোরের আলো ডেস্ক:
বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ১৫

নাটোরের বড়াইগ্রামে তাবাসুম পরিবহন ও দেশ ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।


শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী তাবাসুম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নাটোর থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।