বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রূপগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা

রূপগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
রূপগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) মধ্যরাতে লাগা আগুনে গোডাউনে থাকা প্লাস্টিকের ড্রামসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।


জানা যায়, উপজেলার তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিল্লাল মাদবরের মালিকানাধীন ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।


তবে আগুন নেভানোর আগেই গোডাউনে থাকা প্লাস্টিকের ড্রামসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে।


এদিকে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।