বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বুধবার (২১ অক্টোবর) দুপুরে লাকসামের নাওটি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


জংশন কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেলপথ বন্ধ থাকলেও আপলাইনে ট্রেন চলাচল সচল থাকবে।


এদিকে, লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাওয়ার পর উদ্ধারকাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর।


দুর্ঘটনার কারণে রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে লাইনচ্যুত ট্রেন উদ্ধার এবং রেলপথ স্বাভাবিক করতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।