বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জহির ফকির নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে নদীবেষ্টিত চর কিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।


নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জহির ফকির গত ১৫ থেকে ১৬ বছর ধরে মেঘনা নদীবেষ্টিত শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় ওষুধের দোকান পরিচালনা করে আসছিলেন। তিনি পরিবার নিয়ে পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ সদর উপজেলায় বসবাস করতেন। মুন্সীগঞ্জের কাছাকাছি হওয়ায় চর কিশোরগঞ্জ এলাকায় ফার্মেসি দিয়ে ব্যবসা করতেন তিনি।


পুলিশ জানায়, বুধবার সকালে ফার্মেসির কার্যক্রম শেষ করে রাতে মুন্সীগঞ্জের বাসায় ফিরছিলেন জহির ফকির। পথে একদল দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ববিরোধ অথবা ছিনতাইকারী চক্রের সদস্যরা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।


ওসি আব্দুল বারিক আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর কারও সঙ্গে বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।