সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
হোম › আইন ও আদালত › মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ।


সোমবার (২৬ অক্টোবর) মহানগর দায়রা জজ আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর পক্ষে জামিন আবেদনের শুনানি করবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।


মামলার তথ্য অনুযায়ী, গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।


রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।


মামলায় তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আঘাত করা, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃতভাবে অপমান এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।


আজ আদালতে তাঁর জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।