বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, কেক কাটা ও দোয়া মাহফিল

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, কেক কাটা ও দোয়া মাহফিল

favicon
ভোরের আলো ডেস্ক:
জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, কেক কাটা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপান যুবদলের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনটির গৌরবময় ইতিহাস, সাংগঠনিক ঐক্য এবং আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।


অনুষ্ঠানটির আয়োজন করেন রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, নজরুল ইসলাম রিজভী, গিয়াস উদ্দিন রনি ও বাবলু জিয়া মৃধা।


এতে উপস্থিত ছিলেন জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এস এম ইমরান হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।


অনুষ্ঠানে বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


আলোচনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।